1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ মে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১২
  • ১১৬ Time View

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- ২৮ মে তা জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ তারিখ ঠিক করে দেয়।

নিজামীকে এ মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য তার আইনজীবী আবদুর রাজ্জাকের যুক্তি উপস্থাপনও শেষ হয় এদিন।

তিনি বলেন, প্রসিকিউশন নিজামীর বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সেগুলো স্পষ্ট নয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগও আনা হয়নি তার বিরুদ্ধে।

এই কারণ দেখিয়ে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন না করে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন রাজ্জাক।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১১ ডিসেম্বর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে।

এতে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় জামায়াত আমিরের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল গত ৯ জানুয়ারি এ অভিযোগ আমলে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ