1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

শাকিব-বুবলীর নতুন ছবি সুপার হিরো, শুটিং অস্ট্রেলিয়ায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

বাংলাদেশের নামি প্রযোজনা প্রতিষ্ঠান ‘হার্টবিট কথাচিত্র’ একসঙ্গে কয়েকটি ছবি নির্মাণ করতে যাচ্ছে। এরমধ্যে একটি ছবিতে থাকছেন শাকিব খান ও শবনম বুবলী। এই জুটির নতুন ছবির নাম ‘সুপার হিরো’। হার্টবিট কথাচিত্রের দায়িত্বশীল একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ‘সুপার হিরো’ ছবিতে এরই মধ্যে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলী।

‘সুপার হিরো’ ছবির বেশিরভাগ শুটিং হবে ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। নির্মাণ করবেন ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘মুসাফির’ ছবির নির্মাতা আশিকুর রহমান। নির্মাতা এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। শনিবার রাতে আশিকুর রহমান সেখান থেকে জাগো নিউজকে বলেন, ‘অল্প কিছুদিনের মধ্যে শুটিং শুরু করবো। প্রাথমিকভাবে ছবির নামকরণ করা হয়েছে ‘সুপার হিরো’, হয়তো নাম পরিবর্তন হতে পারে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। ছবিতে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, শম্পা রেজা, ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

প্রসঙ্গত, শাকিব-বুবলী জুটির বসগিরি, শুটার, অহংকার ও রংবাজ ছবিগুলো মুক্তি পেয়েছে। এছাড়া ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি নির্মাণাধীন। আগামী বছর নায়ক শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ এবং শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ নামের তিনটি ছবিতে অভিনয় করবেন শাকিব-বুবলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ