1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা

নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি-এর জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখা কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও মোটরসাইকেলে করে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন আব্দুল হান্নান। পথিমধ্যে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি পড়েন তিনি। ঠিক সেই মুহূর্তে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারে বালু লোড করা হচ্ছিল। আকস্মিক এই পরিস্থিতিতে সামনে থাকা পাথরবাহী ট্রাকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ব্যাংককর্মী।

এ সময় তার মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ওই অবৈধ যানের পেছনের অংশে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ছিটকে সড়কের উপর পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পাথরবোঝাই ট্রাকটির পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

​পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও সংশ্লিষ্ট অবৈধ যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ​ আরটিভি/এমএইচজে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ