1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

ফিলিপাইনে ধেয়ে আসছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় কাই-তাক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭ Time View

ফিলিপাইনের পূর্বাঞ্চলের দিকে শনিবার গ্রীষ্মমন্ডলীয় ঝড় কাই-তাক ধেয়ে আসছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে। এতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে এবং তিন জেলে নিখোঁজ রয়েছে।
দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
খবর এএফপি’র।
রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কাই-তাক ঘন্টায় ১শ’ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। ঝড়টি ফিলিপাইনের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার আগে শনিবার রাতে আরো বেগবান হয়ে দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত তৃতীয় বৃহত্তম দ্বীপ সামারে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা বলেন, ৩৮ হাজারের বেশি লোককে আশ্রয় শিবিরে সরিয়ে নেয়া হয়েছে। সাইক্লোনের প্রভাবে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সামাও ও পার্শ্ববর্তী লেইতে দ্বীপে বন্যা ও ভূমিধস সৃষ্টি হওয়ায় এদের সরিয়ে নেয়া হয়।
আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা অফিস জানায়, সমুদ্র উত্তাল থাকায় দুটি দ্বীপের ফেরী চলাচল বন্ধ রয়েছে। সরকারের সতর্কতা সংকেত অমান্য করে সমুদ্রে মাছ ধরার সময় তিন জেলে নিখোঁজ হয়।
এক প্রতিবেদনে এই অফিস আরো জানায়, লেইতের বৃহত্তম নগরী তাকলোবানের কাছে ভূমিধসে একটি মেয়ে শিশু ও এক মহিলা আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ