1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম

রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন না হলে যে-ই ক্ষমতায় আসুক, একসময় স্বৈরশাসকে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তার মধ্য দিয়ে লঙ্কায় গেলেই হনুমান হবে। যিনিই ক্ষমতায় যাবেন, পাঁচ-দশ বছর পর তিনিই হাসিনায় পরিণত হবেন।

বৃহস্পতিবার শরীয়তপুর পৌরসভার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, রাষ্ট্রপতি পদটি বর্তমানে কেবল আলংকারিক বা ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনেরও দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, এর মাধ্যমে দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে কোনো দলীয় বিচারপতি জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারেন।

গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, যদি সব রাজনৈতিক দল গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে পিছিয়ে যায়, প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিস একাই এ দাবিতে জনগণের দুয়ারে দুয়ারে যাবে।

মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসাইন নূরানীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ