1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

গুগলের স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেটালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ১৫২ Time View

ডেটালি (datally) নামে একটি সহজ ও স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে গুগল। এটি আজ থেকে বিশ্বব্যাপী গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। এই অ্যাপ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল ফোনের ডেটা বুঝতে পারা এবং তা কন্ট্রোল ও সেভ করার ক্ষেত্রে খুবই সহায়ক হবে। ডেটালি যেকোনো অ্যান্ড্রয়েড ৫.০ (ললিপপ) বা আরো আধুনিক সংস্করণের মোবাইল ফোনে ব্যবহারের উপযোগী।

সারা বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীরা ডেটা ব্যবহারে বড় সমস্যায় পড়েন এবং এ নিয়ে উদ্বেগের মধ্যে থাকেন। এই সমস্যার সমাধান দেবে ডেটালি। দুনিয়া জুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর গুগলের পরিচালিত একটি গবেষণায় ওঠে আসে যে, স্মার্টফোন ব্যবহারকারী অনেকেইে তাদের স্মার্টফোনে ডেটা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার নিয়ে সমস্যায় পড়েন এবং উদ্বেগের মধ্যে থাকেন। বিশেষ করে যারা স্মার্টফোনে নতুন ইন্টারনেট ব্যবহারকারী তারা এই সমস্যায় বেশি ভোগেন, যারা ‘নেক্সট বিলিয়ন ইউজার’ নামে পরিচিত। স্মার্টফোনে নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা শুধু যে ডেটা ব্যবহারে ভারসাম্য রাখা নিয়ে বেশ উদ্বিগ্ন থাকেন তা-ই নয়, বরং তাদের স্মার্টফোন থেকে ডেটা কখন কীভাবে কোথায় চলে যায় সেটিও বুঝতে পারেন না। কারণ কোন অ্যাপ্লিকেশনে (অ্যাপ) কীভাবে ডেটা রাখতে হবে তা তারা জানেন না বলে নিয়ন্ত্রণও করতে পারেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ