1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায় জামায়াত-শিবির-এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে: ছাত্রদল সেক্রেটারি ১৫ বছরে দেখা যাবে, চাকরি পাচ্ছে প্রতি তিনজনে একজন: বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট শীর্ষ প্রশাসনে বড় রদবদল বাংলাদেশে অবকাঠামো, লজিস্টিকস ও শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সিলেটে অনুষ্ঠিত হল ‘উদ্যোক্তা উৎসব’ ঢাকা থেকে বাইক ‘চুরি করে কুমিল্লা-নোয়াখালীতে সরবরাহ’, গ্রেপ্তার ৬ খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ‘উন্নতি’ হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘নব্য ফ্যাসিবাদেরও পতন হবে’, বিএনপি সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

জামায়াত-শিবির-এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে: ছাত্রদল সেক্রেটারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির-এনসিপি নানা ষড়যন্ত্র করছে।

দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

রোববার রাতে নোয়াখালী জেলা শহর মাইজদী সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সেক্রেটারি নাসির বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

ছাত্রদল সম্পাদক অভিযোগ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি বলেন, ছাত্রদল সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।

নাছির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রীমহল নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। দুর্গাপূজাকে ঘিরে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে বিভিন্ন পূজা মণ্ডপে উপহারসামগ্রী প্রদান করেন।

এ সময় বিএনপি নেতা জাফর উল্লাহ রাসেল, জেলা ছাত্রদল সভাপতি এনবিএস রাসেল, জেলা বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ