1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

বুধবার বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১২
  • ১১৯ Time View

বুধলবার বিকেলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।

দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপার্সন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপির চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত সোয়া ৯টায় বৈঠক শুরু হয়ে ঘণ্টাখানেক চলে।

দেশের সর্বশেষ উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, ইলিয়াস আলী নিখোঁজ এবং হরতালে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগে বিএনপিসহ ১৮ দলীয় নেতাদের নামে মামলা দায়ের, দলীয় যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গ্রেফতারসহ নেতাদের বাড়িতে বাড়িতে তল্লাশি, আন্দোলনের পরবর্তী কর্মসূচি ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেনারেল(অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবদীন, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ ১৫ জন সিনিয়র নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ