1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

মহাকাশে দু’টি যোগাযোগ উপগ্রহ পাঠাল চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মে, ২০১২
  • ১০৯ Time View

রাষ্ট্রায়ত্ব বেইদু গ্লোবাল নেভিগেশন অ্যান্ড পজিশনিং নেটওয়ার্কের জন্য দু’টি যোগাযোগ (নেভিগেশন) উপগ্রহের সফল উৎক্ষেপণ করেছে চীন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া সোমবার এ খবর জানিয়েছে।

উৎক্ষেপণ কেন্দ্রের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, বেইদু-২ নামে কৃত্রিম উপগ্রহ দু’টি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে অবস্থিত সিচ্যাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সোমবার ভোরে উৎক্ষেপণ করা হয়। লং মার্চ- ৩বি ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষিপ্ত উপগ্রহ দু’টিকে নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে স্থাপন করা গেছে।

এই প্রথমবারের মতো চীন দু’টি যোগাযোগ উপগ্রহ একটি রকেটে করে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করল। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১২তম এবং ১৩তম যোগাযোগ উপগ্রহ এ দু’টি।

বার্তাসংস্থার সূত্রে জানা গেছে, এ দু’টি উপগ্রহ চীনের বেইদু তথা দিক নির্ণয় ও সমুদ্রে জাহাজ পরিচালনা (নেভিগেশন) ব্যবস্থার সঠিকতা নিশ্চিত করবে। আর নিজেদের বৈশ্বিক যোগযোগকে আরো শক্তিশালী করতেই চীনের এ উদ্যোগ।

বেইদু’র নেভিগেশন এবং অবস্থান নির্ণয় ব্যবস্থা (গ্লোবাল পজিশনিং সিস্টেম) শক্তিশালী করতে চীন চলতি বছরেই আরও তিনটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে বলে জানিয়েছে সিনহুয়া। আর বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় পূর্ণতা আনতে ২০২০ সালের মধ্যে আরও ২০টি উপগ্রহ পাঠাবে চীন।

বেইদু নেভিগেশন নেটওয়ার্কের মাধ্যমে বর্তমানে চীন তার নিজের এবং প্রতিবেশী দেশগুলোকে যোগাযোগ সুবিধা দিচ্ছে। আর ২০২০ সালের মধ্যে ২০টি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা সফল হলে নেভিগেশন ও পজিশনিং ব্যবস্থায় চীন যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস),  রাশিয়ার গ্লোনাস এবং ইউরোপের গ্যালিলিও’র সমকক্ষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ