1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

বিশ্বজুড়ে নারীদের জন্য নিরাপদ হয়ে উঠছে না ঘর কিংবা জনপরিসর। প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও মেয়েশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে খুন হচ্ছেন। নির্যাতনের শিকার হয়েও অধিকাংশ নারী অভিযোগ জানাতে সাহস পান না। জাতিসংঘের নতুন দুই প্রতিবেদনে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার এমন ভয়াবহ চিত্র।

নারী নির্যাতনবিরোধী আন্তর্জাতিক দিবস সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেন প্রতিবেদন দুটি প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে ৭৮ হাজার নারী ও মেয়েশিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ হত্যার জন্য দায়ী তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যরা। অন্যদিকে, বিশ্বে প্রতি তিনজন নারীর প্রায় একজন জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করেছেন।

ইউএন উইমেনের ৫৪টি দেশের তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের শিকার নারীদের মাত্র ২৩ শতাংশ পরিবার, সমাজ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান। অভিযোগ করা ঘটনাগুলোর ৬৩ থেকে ৯৭ শতাংশের ক্ষেত্রেই অপরাধীদের শেষ পর্যন্ত সাজা হয় না।

অঞ্চলভেদেও সহায়তা চাওয়ার প্রবণতায় পার্থক্য রয়েছে। এশিয়ায় নির্যাতনের শিকার নারীদের মাত্র ১৬ শতাংশ সহায়তা চান। আফ্রিকায় এ হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ।

অনলাইনেও বাড়ছে নারীর প্রতি সহিংসতা। জরিপে অংশ নেওয়া জনজীবনে সক্রিয় নারীদের ৭০ শতাংশ অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী, আন্দোলনকর্মী ও সাংবাদিকেরা।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাওয়া এবং অপরাধীদের শাস্তি না হওয়ায় নারীরা অভিযোগ জানাতে নিরুৎসাহিত হচ্ছেন। তাই নির্যাতনের শিকার নারীদের সুরক্ষা ও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ