1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরাতে কাজ চলছে : সু চি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ১৭১ Time View

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি।

মিয়ানমার সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ বুধবার সু চি বৈঠক করেছেন। এ সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে মিয়ারমারের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে ‘আন্তরিক পরিবেশে’ প্রায় ১ ঘণ্টা তাদের মধ্যে কথা হয়।

তিনি বলেন, ‘অং সান সু চি বলেছেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে তার সরকার কাজ শুরু করেছে। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নেও তার সরকার কাজ করছে।’

বৈঠকে সু চি জানান, কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে তার সরকার কাজ শুরু করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব এবং কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরাতে কাজ চলছে : সু চি

এ ছাড়া বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সু চিকে জ্যেষ্ঠ কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তগুলো অবহিত করেন। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে তাকে। সু চি এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধ জিরো টলারেন্স নীতি ঘোষণার বিষয়টি সু চিকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেছেন, ‘আমাদেশ দেশে কোনো সন্ত্রাসী প্রশ্রয় পাবে না। তবে অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে এদের অনেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে।’

এ ছাড়া মাদকের অবৈধ পাচার বিশেষত ইয়াবার ভয়াবহতা নিয়ে সু চিকে অবহিত করা হয়। এর পর তিনি বলেন, তার দেশের যুব সমাজও ইয়াবায় আসক্ত। বাংলাদেশে ইয়াবা পাচার রোধে মিয়ানমার সীমান্ত বন্ধ রাখবে।

অপু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বৈঠকে সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘সু চি দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ