1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত

আজ ঢাকায় আসছেন চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ১৪৭ Time View

এক দিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূত সুন গুসিয়াং। তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয় অধিক গুরুত্ব লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আজ বিকাল ৫টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকায় তার আর কোনো কর্মসূচি নেই।

জানা গেছে, বিশেষ দূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহায়তা চাইতে পারেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

এও জানা গেছে, এবারের সফরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন চীনের এই বিশেষ দূত। কিন্তু তারা দুইজনই বিদেশ সফরে থাকায় তা হচ্ছে না।

এর আগে গত এপ্রিলে বাংলাদেশ সফরে এসেছিলেন সুন গুসিয়াং। তখন তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার বিরোধিতা করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ