1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল

বিসিবি কমিটির কার্যক্রম কেন অবৈধ নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৫১ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিসিবির বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ আদেশ দেয়া হয়।

তবে এই আদেশের ফলে বিসিবির এজিএম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিসিবির এজিএমের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার শফিক মাহবুব।

এর আগে এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) বন্ধ চেয়ে বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) গত ১৭ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠান স্থপতি মোবাশ্বের হোসেন।

গঠনতন্ত্র পরিবর্তন না করেই নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এজিএম ও ইজিএমের উদ্যোগ নেয়ায় নোটিশটি পাঠানো হয়।

মোবাশ্বের হোসেনের দাবি, রায় অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের কোনো বৈধতা নেই সাধারণ সভা ঘোষণা করার। তারপরও তা করায় সাধারণ সভা ও বিশেষ সভাসহ বোর্ডের সব কার্যক্রম বন্ধের জন্য বিসিবি, এনএসসি সভাপতিসহ সাত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বরাবর তিনি এই নোটিশ পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ