1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বিসিবির এজিএমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৩ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয় বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার শফিক মাহবুব।

বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের পক্ষে রিটটি দায়ের করেন শফিক মাহবুব।

আগামীকাল সোমবার এ বিষয়ে হাইকোর্টের একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এরআগে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) বন্ধ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) গত ১৭ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠান স্থপতি মোবাশ্বের হোসেন।

গঠনতন্ত্র পরিবর্তন না করেই নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এজিএম ও ইজিএমের উদ্যোগ নেয়ায় নোটিশটি পাঠানো হয়। গঠনতন্ত্র পরিবর্তন না করেই নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এজিএম ও ইজিএমের উদ্যোগ নেয়ায় এ নোটিশ পাঠানো হয়েছে।

মোবাশ্বের হোসেনের দাবি, রায় অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের কোনো বৈধতা নেই সাধারণ সভা ঘোষণা করার। তারপরও তা করায় সাধারণ সভা ও বিশেষ সভাসহ বোর্ডের সব কার্যক্রম বন্ধের জন্য বিসিবি, এনএসসি সভাপতিসহ সাত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বরাবর তিনি এই নোটিশ পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ