1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

রেকর্ড করল শাকিব-অপুর মাই নেম ইজ খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ১৬৮ Time View

তারকা দম্পতি ও ঢাকাই ছবির সুপারহিট জুটি শাকিব-অপু অভিনয় করেছেন ৭০টির মত ছবিতে। সিংহভাগ ছবিই ছিল ব্যবসা সফল। এই জুটি নতুন করে এক রেকর্ড গড়লেন। এটিকে চলচ্চিত্রের জন্য একটি রেকর্ড হিসেবে উল্লেখ করা যায়।

শাকিব-অপু জুটির ‌‘মাই নেম ইজ খান’ ছবিটি ইউটিউবে দেখেছে এক কোটির বেশির দর্শক। এই প্রতিবেদনটি লেখার সময় গানের ভিউ ছিল ১ কোটি ৩৫ হাজারের বেশি। ঢাকাই ছবিতে প্রথম কোনো ছবি ইউটিউবে কোটি দর্শকের ভিউ ছাড়াল।

শুধু ‌‘মাই নেম ইজ খান’ নয়, শাকিবের আরো কয়েকটি ছবির ভিউ কোটি ছাড়াবে চলতি বছরে তেমনটাই ইউটিউব ঘেঁটে দেখা গেছে। এ তালিকায় রয়েছে দুই পৃথিবী, লাভ ম্যারেজ, প্রেমিক নাম্বার ওয়ান, হিরো দ্যা সুপারস্টার।

অনন পিকচার্সের প্রযোজনায় ও বদিউল আলম খোকনের পরিচালনায় ‘মাই নেম ইজ খান’ ২০১৩ সালের ৯ আগস্ট ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল।

জানা গেছে ওইদিন ‘ভালোবাসা আজকাল’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মাই নেম ইজ খান’ এই তিনটি ছবি মুক্তি পেয়েছিল। সবগুলো ছবি দারুণ ব্যবসা করেছিল।

‘মাই নেম ইজ খান’ ছবিটি গেল বছরের ২৮ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ করা হয়। ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়া আরও অভিনয় করেন মিশা সওদাগর, প্রবীর মিত্র, কাবিলা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, নূতন প্রমুখ।

শাকিব-অপু জুটির প্রথম ছবি ছিল ‘কোটি টাকার কাবিন’ এবং সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি হচ্ছে ‘রাজনীতি’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ