1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

দুদকের নতুন সচিব শামসুল আরেফিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৮৯ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আরেফিন।

সোমবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।

অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৬ আগস্ট দুদক সচিব আবু মো. মুস্তাফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শামসুল আরেফিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি জয়পুরহাটের সহকারী কমিশনার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন।

এরপর মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন সৌদি আরবে সহকারী হজ অফিসার।

এছাড়া তিনি ঢাকা ওয়াসার সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ