1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বাসের কাঙ্ক্ষিত অগ্রিম টিকিট মিলছে না

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৫৪ Time View

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরে যেতে বাসের অগ্রিম টিকিট মিলছে না। বিশেষ করে ৩০ ও ৩১ আগস্টের টিকিট শেষ হয়ে গেছে। ফলে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে, আবার অনেকে অন্যদিনের টিকিট নিতে বাধ্য হচ্ছেন।

শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও ভিড় ছিল। তবে প্রথম দিনের চেয়ে ঢের কম।

মোহাম্মদপুর থেকে লালমনিরহাটের টিকিট কিনতে এসেছেন সম্রাট। হানিফ পরিবহনের টিকিট পেতে ভোর থেকে লাইনে আছেন। সকাল ৯টার পর কাউন্টার থেকে বলা হলো ৩০ ও ৩১ তারিখের টিকিট শেষ। টিকিট না নিয়ে তিনি শ্যামলী কাউন্টারে যোগাযোগ করেন। সেখানেও কাঙ্ক্ষিত টিকিট পাননি তিনি। অগত্যা ২৯ তারিখের টিকিট নিয়েছেন। সেটাও সকালের টিকিট। রাতের টিকিট চেয়ে পাননি।

বাস কাউন্টারের ম্যানেজাররা বলছেন, অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিকে কাউন্টারগুলোতে বেশ ভিড় ছিল। তবে নির্ধারিত সময়ের প্রথম দিনেই বেশির ভাগ রুটে ঈদের আগের কয়েকদিনের টিকিট হয়ে গেছে। ফলে এখন যারা টিকিটের খোঁজে আসছেন তাদের কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে হতাশ হতে হচ্ছে।

শুক্রবার সকাল ৭টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে গাবতলীর ডিপজল পরিবহনের পর্বত কাউন্টারে। ওইদিন বেলা ১০টার দিকে কাউন্টারের সামনে বেশ কয়েকজন যাত্রীর ভিড় ছিল। সেখানেও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার কথা জানিয়েছন যাত্রীরা।

Bus-ticket

একই চিত্র হানিফ এন্টারপ্রাইজের বালুর মাঠের নিজস্ব কাউন্টারেও। শুক্রবার যেখানে ছিল উপচেপড়া ভিড়। আজ টিকিটের লাইনের দৈর্ঘ্য একেবার ছোট হয়ে গেছে। মানুষ কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন।

আবির হোসেন নামে এক টিকিটপ্রত্যাশী বলেন, কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ২৯ তারিখের টিকিট নিলাম। তবুও ভালো লাগছে। পরিবার নিয়ে যেতে পারব।

তিনি বলেন, এত দ্রুত কেমনে টিকিট শেষ হয় বুঝি না। ১০ দিন আগে টিকিট কাটতে এসেও পেলাম না। আর টিকিট ছাড়ছে মাত্র একদিন আগে।

৩০ ও ৩১ আগস্ট এই দুইদিনের টিকিট অধিকাংশ যাত্রীই তা পাচ্ছেন না। কারণ হিসেবে শ্যামলী কাউন্টার ম্যানেজার কবির হোসেন বলেন, অগ্রিম টিকিট ছাড়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। তাই নির্দিষ্ট দিনের টিকিট সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না।

তবে বাসের টিকিট বিক্রিতে বেশি অর্থ আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ