1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ১০২ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দুই বছর ধরে চলচ্চিত্রের কাজ থেকে দূরে রয়েছেন তিনি। মাতৃত্বজনিত কারণেই তার এ বিরতি। তবে বিরতি ভেঙে এবার চলচ্চিত্রে ফিরলেন এই ঢালিউড কুইন।

অপু বিশ্বাস অভিনীত কয়েকটি সিনেমার শুটিং থেমে আছে। এর মধ্যে মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ নামের সিনেমাটিও রয়েছে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ২০১৫ সালে শুরু হওয়া এ সিনেমার গান বাদে অন্যান্য দৃশ্যের শুটিং শেষ হয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন পর আজ সিনেমার ডাবিংয়ে অংশ নিচ্ছি। বিকাল থেকে ‘পাঙ্কু জামাই’ সিনেমার ডাবিং করব। দুদিন ডাবিং করলেই এর ডাবিং শেষ হবে। এর আগে এ সিনেমার দৃশ্যের কাজ শেষ করেছি। এখন শুধু গানের দৃশ্যের শুটিং বাকি রয়েছে।’

শাকিব-অপু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নবাগত নায়িকা পুষ্পিতা পপি, এটি এম শামসুজ্জামান, মিশা সওদাগরসহ আরও অনেকে।

রোমান্টিক ও কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রটি। এর গল্প গড়ে উঠেছে রাজধানী ঢাকা কেন্দ্র করে। তবে গানের শুটিং গ্রাম ও পাহাড়ি অঞ্চলে চিত্রায়িত হয়েছে।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘রাজনীতি’ নামের সিনেমাটি গত ঈদুল ফিতরে সারাদেশে মুক্তি পায়। বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ