1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খামেনিকে মাশহাদে দাফন করা হবে: ইরানি গণমাধ্যম এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ধানের শীষে ভোট দিতে চাওয়া ‘সেই’ অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ-১৩৬ ড্রোন ই’রা’নে হা ম লা র জন্য ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় স্পেনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ট্রাম্পের তারেক রহমানের প্রেস উইংয়ে যুক্ত হলেন ড. ইউনূসের সহকারী প্রেস সচিব দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে ড্রো’ন হা ম লা ট্রেনে ঈদ যাত্রা: আজ মিলছে ১৪ মার্চের টিকিট ২ ঘণ্টা পর এনসিপির অবরুদ্ধ এমপিকে উদ্ধার

কলকাতায় যাচ্ছে অনুশীলন নাট্যদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ১৫২ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  প্রবীণ নাট্য সংগঠন  অনুশীলন নাট্যদলের দর্শকনন্দিত নাটক ‘উত্তরখনা’ ও ‘রথের রশি’ মঞ্চস্থ হবে কলকাতায়।

আগামি ৫ মে শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার বারাসাত স্পন্দন-এর রজত জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র ভবন মঞ্চে বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক রচিত ও নির্দেশিত ‘উত্তরখনা’ নাটকের মঞ্চায়ন হবে।

এছাড়া আগাামী ৭ মে সোমবার সন্ধ্যায় দলের অপর প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও মলয় ভৌমিক নির্দেশিত ‘রথের রশি’ মঞ্চায়ন হবে কলকাতার জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী ঠাকুরদালান মঞ্চে ।

এ প্রসঙ্গে অনুশীলন নাট্যদলের সভাপতি নাট্যকার  মলয় ভৌমিক মঙ্গলবার বাংলানিউজকে জানান, রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে খোদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমরা কলকাতায় যাচ্ছি।

তিনি বলেন, আমরা এর আগেও কলকাতায় নাটক নিয়ে গেছি। কিন্তু এবার বিশেষ করে রবীন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে খোদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ আমাদের দল ও দেশকে অনেক বেশি সম্মানিত করেছে।

এ লক্ষ্যে অনুশীলন নাট্যদলের ২৬ সদস্যের প্রযোজনা দল আগামি ৩ মে ভারতের উদ্দেশে বাংলাদেশ সীমানা অতিক্রম করবে বলেও  তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ