1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ১৬৬ Time View

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলন উপলক্ষ্যে দু’দিনের সফর শেষে অস্ট্রিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ৭টায় ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও জাতিসংঘের ভিয়েনা অফিসের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। এর আগে গত সোমবার সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফরে মঙ্গলবার ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা ভাষণ দেন।

তিনি অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া প্রধানমন্ত্রী আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে বৈঠক করেন। আর সোমবার প্রধানমন্ত্রী গ্র্যান্ড হোটেলে বাংলাদেশি কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ