1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদে বেশি ভাড়া বন্ধে ভিজিল্যান্স টিম হবে: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ১৭২ Time View

ওবায়দুল কাদেরঈদে বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী এলাকায় ভিজিলেন্স টিম গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই টিম যাত্রী ভোগান্তি আছে কি না, তা দেখভাল করবে বলে জানান তিনি। আজ সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যানবাহন চলার সুবিধার্থে ঈদের আগের সাত দিন ও পরের সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ বিষয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে।

মহাসড়কে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে পোশাক কারখানাগুলো আলাদা আলাদা দিনে ছুটি ও খোলার তারিখ ঘোষণার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে কাঁচপুর, গাজীপুর, টঙ্গী, কোনাবাড়ি ও চন্দ্রা এলাকার পোশাক কারখানায় এভাবে ছুটি ঘোষণা করা হলে যানজট কমবে।

মন্ত্রী আরও বলেন, এ ছাড়া ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহন ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের জন্য আনসার নিয়োগ করা হবে। কিছু কিছু জায়গায় ক্যামেরা স্থাপন করা হবে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিকেএমইএ, বিজিএমইএকে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ