1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সিলেটে বাসে আগুন দিলো ইলিয়াস সমর্থকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ এপ্রিল, ২০১২
  • ১৭৫ Time View

ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় তার সন্ধানের দাবিতে বিক্ষুব্ধ ইলিয়াস সমর্থকরা রাত সাড়ে ৮টায় মহানগরীর দক্ষিণ সুরমা থানার কদমতলীর মোড়ের চাদনীঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসের ড্রাইভারকেও মারধোর করে। পরে ফায়ার ব্রিগেডের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

এ সময় পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, ‘বিক্ষুব্ধ সমর্থকরা বাসে আগুন দিয়েছে খবর এলেও আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পায়নি। তাই কে বা কারা আগুন দিয়েছে তা এখনো সনাক্ত করা যায়নি।’

এদিকে এ ঘটনার পর পরই জিন্দাবাজার, দরগাগেইট ও আম্বরখানাসহ নগরীর বিভিন্ন এলাকায় এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ