1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

আ. লীগ-বিএনপির সংঘর্ষ, বড়লেখায় ১৪৪ ধারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২
  • ১৯৭ Time View

বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল বের করেন বিএনপি ও আ. লীগের নেতাকর্মীরা। এ সময় শহরের শহীদ মিনার এলাকায় উভয়দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বড়লেখা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ও উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদসহ ১০ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে দুপুর ২টা থেকে বড়লেখা শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীর বনানীর বাসা থেকে বের হয়ে সোমবার মধ্যরাতে গাড়ির চালকসহ নিখোঁজ হয়েছেন ইলিয়াস আলী। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ