1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইলিয়াস আলী নিখোঁজ প্রতি ৪৮ ঘণ্টায় প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২
  • ১৫০ Time View

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনাটির তদন্ত প্রতিবেদন প্রতি ৪৮ ঘণ্টায় আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মহানগর হাকিম মো. মনিরুজ্জামান ইলিয়াস আলী নিখোঁজের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্তের অগ্রগতির প্রতিবেদন প্রতি ৪৮ ঘণ্টায় লিখিত আকারে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

বুধবার ইলিয়াস আলীর স্ত্রী তাহ্সীনা রুশদীর লুনা তার স্বামী ইলিয়াস আলী নিখোঁজ হবার বিষয়ে ঢাকার বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এই জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মাইনুল ইসলাম আদালতে জিডির বিষয়ে তদন্ত করার অনুমতি চায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, রাজধানী বনানীর বাসা থেকে বের হয়ে সোমবার মধ্যরাতে নিখোঁজ রয়েছেন ইলিয়াস আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ