1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সহিংসতা ছাড়াই হরতাল চলছে: র‌্যাব-পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২
  • ১৬২ Time View

কোনো ধরনের সহিংসতা, ভাংচুর বা অগ্নিসংযোগের মতো বিশৃঙ্খল ঘটনা ছাড়াই সিলেটে শান্তিপূর্ণ হরতাল চলছে বলে দাবি করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ অস্থান সমাবেশ ও মিছিলে সাহয়তা করা হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় বৃহস্পতিবার সিলেট বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কশিমনার অমূল্য ভূষণ বড়ুয়া আজকের হরতালের নিরাপত্তা আইনশৃঙ্খলা বিষয়ে বলেন, ‘পুলিশের ১৬০০ কর্মী স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স এবং স্পট ফোর্স হিসেবে নগরীতে দায়িত্ব পালন করছে। এছাড়া র‌্যাবের ১৫০ জন সদস্য দায়িত্ব পালন করছে।’

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান, সমাবেশ এবং মিছিলে সহায়তা করব। কিন্তু ভাংচুর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে তা প্রতিহত করা হবে।’

এদিকে র‌্যাব ৯ এর স্পেশাল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফজলে শাহীন বলেন, ‘হরতাল শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অঘটন হয়নি। তবে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে র‌্যাব তা প্রতিহত করবে।’

সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘কোনো ধরনের সংহিংসতা ছাড়াই হরতাল পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো পিকেটার বা হরতাল পালনকারীকে আটক করা হয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ