1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দেশ চলছে বিএনপি জামায়াতের আমলা দিয়ে: নাসিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২
  • ১৩৬ Time View

বর্তমানে বিএনপি জামায়াতের আমলা দিয়ে দেশ চলছে বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো: নাসিম।

সোমবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জনতা লীগের উদ্যেগে মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর সরকার ও স্বাধীন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় নাসিম এ অভিযোগ করেন।

নাসিম বলেন, রাজনীতিবিদদের অভিজ্ঞতা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারনে আমরা তা কাজে লাগাতে পারিনা।

বিএনপি জামায়াতের মনোনীত আমলা দিয়ে দেশ চলতে পারেনা বলে ও মন্তব্য করেন তিনি।

মুজিবনগর সরকারের মাধ্যমে আমাদের স্বাধীনতার সূর্য উদীত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ ছাড়া কেউ এ দিনটি পালন করেনা। এটি জাতির জন্য দু:খজনক।

যুদ্ধাপরাধীদের বিচার আমাদের জন্য ২য় মুক্তিযুদ্ধ উল্লেখ করে নাসিম বলেন, ৭১ এ আমরা সরাসরি যুদ্ধ করেছি এখন আমরা গুপ্তচোরা কিছু লোকের বিরুদ্ধে যুদ্ধ করছি।

যুদ্ধাপরাধীদের পৃষ্টপোষকতাকারীরা যুদ্ধাপরাধীদের চেয়ে ভয়ঙ্কর উল্লেখ করে নাসিম বলেন, খালেদা জিয়া ও তার দল যুদ্ধাপরাধীদের পৃষ্টপোষকতা করে এই বিচারকে বানচাল করা ষড়যন্ত্র করছে।

নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রসিকিউশনকে আরও শক্তিশালী করতে হবে।

অভিজ্ঞ আইনজীবি নিয়োগ করে এই বিচারের ব্যপারে আরও সতর্ক অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারের সকল অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের সভাপতি মো: সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ