1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

অভিনয়ে আসছেন শাহরুখের মেয়ে সুহানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১৬২ Time View

বলিউডের বাদশা হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ধরে রাজত্ব করছেন শাহরুখ খান। নিজের পরিশ্রম ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আসন গড়েছেন তিনি। এবার সময় তার পরবর্তী প্রজন্মের।

মাঝে একবার শোনা গিয়েছিল তার ছেলের অভিনয়ের খবর। এবার শোনা যাচ্ছে বলিউডের রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের।

জানা যায়, বলিউড তারকাদের সন্তানদের শোবিজে আনতে জুড়ি নেই বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহরের। সেই করণের বাড়িতেই কোনো উপলক্ষ ছাড়াই বেশ ঘন ঘন উপস্থিতি দেখা যাচ্ছে সুহানার। এর আগে সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটেরও অভিষেক ঘটেছিল করণের হাত ধরে। তাই ধারণা করা হচ্ছে শাহরুখ কন্যাও যোগ দিচ্ছেন এ দলে!

বাবা শাহরুখ অবশ্য আগেই জানিয়েছিলেন বলিউডে কাজ করার ইচ্ছা তার সন্তানদের। আর কিছুদিন আগে সুহানার থিয়েটারে অভিনয়ের একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয় ইন্টারনেটজুড়ে। তখন সুহানার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়েছিল সবাই। এবার দুয়ে দুয়ে চার মিলছে যেন। তবে কার ছবি, কী ছবি আর কেইবা থাকছে সুহানার চরিত্র- সেসব জানতে অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ