1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নির্বাচনের জন্য আ.লীগ প্রস্তুত ছিলো: হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১২
  • ১৬৪ Time View

উচ্চ আদালত থেকে ডিসিসি নির্বাচনে তিন মাসের স্থগিতাদেশ আসার পর আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ বললেন, নির্বাচনের জন্য তারা প্রস্তুত ছিলেন।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাই কোর্ট ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ তার প্রতিক্রিয়ায় বলেন, “যত দ্রুত সিটি করপোরেশন নির্বাচন হয়ে যায় ততই ভালো। আমরা এ নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। মাঠেও নেমেছি।”

মেয়াদ পূর্ণ হওয়ার পাঁচ বছর পর গত ৯ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৪ মে ভোট গ্রহণের কথা ছিলো।

তবে তফসিল ঘোষণার পর থেকে বিএনপি অভিযোগ করে আসছে- তারা জিতবে এমন আশঙ্কায় ক্ষমতাসীন দল নির্বাচন বানচালের ‘কলাকৌশল’ করছে।

বিএনপি আনুষ্ঠানিকভাবে কাউকে সমর্থন না দিলেও ইতোমধ্যে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার আশায় বেশ কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ