1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

টিপাইমুখে ভারত একা কিছু করতে পারে না: মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১
  • ২৮৫ Time View

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা বসে নেই। টিম পাঠাচ্ছি।’

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আলাপ-আলোচনার ভিত্তিতেই তাদের এ কাজ করতে হবে। টিপাইমুখে ভারত একা কিছু করতে পারে না।

দুপুরে নেত্রকোণার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে এসে স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।

আমন ধান কেনা প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, সম্পূর্ণ ধান কাটা হলে বাজার দেখে সরকার ধান কিনবে। সরকার কখনোই সব ধান কেনে না।

বাজার ও মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ধান না কেনার সিদ্ধান্তও হয়নি আবার কালকেই ধান কেনা হবে এ মুহূর্তে এমনটিও বলা যাচ্ছে না।

মতিয়া চৌধুরী বলেন, কৃষকের স্বার্থ রক্ষা করতেই আন্তর্জাতিক বাজারে সারের দাম বেশি হওয়া সত্ত্বেও অনেক কম দামেই সরকার সার বিক্রি করছে। সরকার কৃষকদের জন্যই সারে ভর্তুকি দিচ্ছে।

এ সময় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু ও মঞ্জুর কাদের কোরাইশী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ