1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

আপাতত শেষের ভাবনা নেই ডে ব্রুইনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

দেশের হয়ে খেলা চালিয়ে না যাওয়ার কোনো কারণ দেখেন না এই প্লেমেকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বয়স হয়ে গেছে ৩৫, কিন্তু কেভিন ডে ব্রুইনের পারফরম্যান্সের ধার এখনও তেমন একটা কমেনি। শারীরিকভাবে ফিট আছেন, শীর্ষ পর্যায়ে লড়াইয়ে অনুপ্রাণিতও বোধ করেন। তাই জাতীয় দলকে এখনই বিদায় বলার কোনো কারণ দেখেন না এই বেলজিয়ান প্লেমেকার।

টিএনএজার হিসেবে ২০১০ সালে জাতীয় দলে অভিষেক হয় ডে ব্রুইনের। সেই থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১২৪টি ম্যাচ খেলেছেন তিনি। গত জুন-জুলাইয়ের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে খেলা দলের ছয় ম্যাচের পাঁচটিতেই খেলেন তিনি। স্পেনের বিপক্ষে হেরে বিদায় নেয় তারা।

বিশ্বকাপের পর বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব নেন মার্ক ফন বোমেল, এবং তার কোচিংয়ে ডে ব্রুইনের ম্যাচ সংখ্যা এখন আরও বাড়ার পথে।

আগামী শুক্রবার ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগে যাত্রা শুরু করবে বেলজিয়াম। এরপর তারা ফ্রান্সের বিপক্ষে দুটি ও তুরস্কের বিপক্ষে একটি ম্যাচ খেলবে।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ অ্যাক্সেল উইটসেল অবসর নিয়েছেন, গোলরক্ষক তিবো কোর্তোয়া আসছে ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন; কিন্তু জাতীয় দলকে বিদায় বলার আপাতত কোনো ভাবনাই নেই বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান ডে ব্রুইনে।

“না, এমন কোনো ভাবনা আমার নেই। আমি কী করতে চাই, কোচ আমার কাছে জানতে চেয়েছিলেন। বিশ্বকাপের পর আমার অনুভূতি এমন ছিল, (মাঠে) আমি নিজেকে উপভোগ করেছি। অনেক খেলোয়াড়ও আমাকে চালিয়ে যেতে বলেছিল।

“আমিও শারীরিকভাবে ভালো বোধ করছি এবং খেলা চালিয়ে যেতে চাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেরণা। যতদিন আমি এই অনুপ্রেরণা অনুভব করব, ততদিন কেন খেলে যাব না?”

ম্যানচেস্টার সিটিতে শিরোপাসমৃদ্ধ এক দশক কাটিয়ে গত বছর নাপোলিতে যোগ দেন ডে ব্রুইনে। নতুন মৌসুমে দলটির ছয় ম্যাচের সবগুলো খেলেছেন তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান হয়ে ওঠার ব্যর্থতা

জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?

বুদ্ধির মুক্তি: একশ বছর পরও যে প্রশ্নগুলো আমাদের তাড়া করে

আয়নায় মিডিয়ার মুখ: গণমাধ্যম সংস্কার কি অধরাই থেকে যাবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ