1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জাতীয় রাজস্ব বোর্ডে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১২
  • ১৫৫ Time View

২০১০-১১ অর্থবছরে ১ কোটি ১০ লাখ ১৮ হাজার ২১৪ টাকা খরচ দেখিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়কর রিটার্ন (আয়-ব্যয় হিসাব) জমা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
রবিবার দুপুর পৌনে ১ টার দিকে বিএনপির দশ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১৫-এর ৩১৩ নম্বর সার্কেলের সহকারী কর কমশিনার শামিমা আক্তারের কাছে এ আয়কর রিটার্ন দাখিল করেন।

আয়কর রিটার্নে ২০১০-১১ অর্থবছরে বিএনপির মোট আয় দেখানো হয়েছে ২ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৭৭৬ টাকা ও খরচ ১ কোটি ১০ লাখ ১৮ হাজার ২১৪ টাকা। এছাড়া খরচ পরবর্তী নিট আয় দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ৫৬২ টাকা।

২০১০-১১ অর্থবছরে বিএনপির নিট সম্পদ দেখানো হয় ৬ কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৩৮৯ টাকা। বিএনপির ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (টিআইএন) ১৪৭-৪০০-০১২১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ