1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

হুমায়ূন আহমেদের ‘রূপকথা’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ এপ্রিল, ২০১২
  • ২২০ Time View

বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে একটি নাটক উপহার দিচ্ছেন তার ভক্তদের। নাটকের নাম ‘রূপকথা’। জুয়েল রানার পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমি (লাক্স সুপারস্টার), ফারুক আহমেদ, স্বাধীন খসরু, পিযূষ বন্দ্যোপাধ্যায়, সাজু মুনতাসির, অঞ্জন সরকার ববন, রহমত আলী, এসকে শুভ, সৈয়দ হাসান সোহেল, মুনমুন আহমেদ ও আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যায়, বাবা মায়ের একমাত্র ছেলে শফিক। আর্ট কলেজ থেকে খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে। বাবা মায়ের অনেক আদরের ছেলে সে। লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাড়াতে চায় সে। আর তাই সে বাড়ী থেকে বের হয়ে যায়। সে পার্কে বসে ছবি আঁকে আর বিক্রি করে। ছবি বিক্রি না হলে সেদিন সে না খেয়ে থাকে। এভাবে তার দিন চলতে থাকে। অন্যদিকে শফিকের মা বাবা খুব থাকেন তাকে নিয়ে। একদিন প্রেমিকা নিতু পার্কে তার সঙ্গে দেখা করতে আসে। এসে নিতু জানায় তার মামা অন্য জায়গায় তার বিয়ে ঠিক করেছে। এদিকে শফিকের আঁকা ছবিগুলো কিনতে ভীড় করে অনেক লোক। শফিক নিতুর কথায় মন না দিয়ে ব্যস্ত হয়ে যান ক্রেতাদের সঙ্গে। তাদের সঙ্গে মজার মজার সব ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনা দেখে নিতু বিরক্ত হয়ে চলে যায়। মামার ঠিক করা নিতুর বিয়ে নিয়েও চলতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ