1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসির জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশ্যে রওনা দেন হান্নান। পথে কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে বালু তোলা হচ্ছিল। হঠাৎ সামনে ট্রাক চলে আসায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হান্নান। এতে তার মোটরসাইকেলটি ট্রাক্টরের পেছনে ধাক্কা খায়। তিনি ছিটকে সড়কে পড়ে গেলে পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ