1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে খাতুনগঞ্জে থামছে না ডিও স্লিপ বাণিজ্য ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ নম্বরের কাঠামো ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক ‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : ফারজানা শারমিন

ব্রিটেন হামলায় জড়িত সন্দেহে কয়েকজন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৯৮ Time View

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৪০ জন। ব্রিটিশ পার্লামেন্টের কাছে এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছে সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে।

ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে লন্ডন পুলিশ। বিরমিংহামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনদের আটক করা হয়।

বুধবারের ওই হামলার তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। স্কাই নিউজ টেলিভিশন চ্যানেল বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটকের বিষয়টি জানিয়েছে। তবে আটক হওয়া ব্যক্তিদের পরিচয় জানানো হয়নি।

স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ব্রিটেনের পার্লামেন্ট ভবনে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশের গুলিতে নিহত হয় এক হামলাকারী।

লন্ডন পুলিশ বলছে, সংসদ ভবনের কাছে এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলায় পাঁচজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তার পরিচয় এবং ছবি প্রকাশ করা হয়েছে। তার নাম পিসি কেইথ পালমার। বয়স ৪৮ বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ