1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার ডিজেল অবকাঠামোয় হামলা বন্ধে জেলেনস্কির প্রতি ট্রাম্পের আহ্বান মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে খাতুনগঞ্জে থামছে না ডিও স্লিপ বাণিজ্য ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ নম্বরের কাঠামো ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক ‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : ফারজানা শারমিন

ইন্দোনেশিয়ার বালিতে ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৯৫ Time View

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বুধবার সকালে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটার কিছু পরে ভূ-পৃষ্ঠের ১১৮ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের সৃষ্টি হয়। এতে সেখানে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দৌড়ে হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসেন।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বালি দ্বীপের দক্ষিণাঞ্চলে অবকাশযাপন কেন্দ্রের কাছে দ্বীপটির রাজধানী ডেনপাসার থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে ২০ সেকেন্ড স্থায়ী ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় পর্যটন এলাকা কুতার হোটেল সায়াং মাহা মেরথার স্টাফ নিয়োমান পাসেক বলেন, ‘এখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে এসেছে।’

দ্বীপের বাসিন্দা কার্লা বেহ্যারি টুইটারে লিখেন, ‘নিঃসন্দেহে আজ (বুধবার) সকালে বালিতে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।’স্থানীয়রা আরও জানান, ভূমিকম্পে পাশের পর্যটন দ্বীপ লোম্বোকেও আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, রাজধানী ডেনপাসারে পাঁচ সেকেন্ডব্যাপী শক্তিশালী কম্পন অনুভূত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ