1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

নতুন প্রযুক্তি বসবে ভবিষ্যতের বাথরুমে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০১১
  • ৩৫৯ Time View

২৬ অক্টোবর : গবেষকরা বলছেন, ভবিষ্যতে বাথরুমে আরও উন্নত প্রযুক্তি ব্যবহূত হবে। সেখানে যোগ হবে শাওয়ার পর্দা, যার মাধ্যমে সংবাদও পড়া যাবে। গবেষকরা বলছেন, ভবিষ্যতে বাথরুমের মেঝে সহজেই রূপ পরিবর্তন করতে সক্ষম হবে এবং সমুদ্রসৈকতের বালু বা তুষারঢাকা রাস্তায় হাঁটার অনুভূতি এনে দেবে। বাথরুমের দেয়াল গান শোনাবে এবং এতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের সুবিধাও যোগ হবে।
এ ছাড়া বাথরুমের আয়নায় দেখা যাবে ভিডিও ও মেকআপ টিপস। এ আয়না ব্যবহার করে স্মার্টফোনের মতো কলও করা যাবে। ইউরোপের বাথরুম ব্র্যান্ড আইডিয়াল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সম্প্রতি ভবিষ্যতে বাথরুম প্রযুক্তি কেমন হবে সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বাথরুম ব্যবহারে মানুষের রুচি ও আচরণ পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাথরুম প্রযুক্তি উদ্ভাবক ও নকশাবিদদের ভবিষ্যত্ পরিকল্পনানির্ভর করেই বাথরুমের প্রযুক্তি পরিবর্তন বিষয়ে এ প্রতিবেদন তৈরি হয়েছে। সিনেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ