1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

যুবক হয়ে আসছেন ক্যাপ্টেন জ্যাক স্প্যারো (ভিডিও)

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১২৯ Time View

সমুদ্রের অধিকার নিয়ে যুদ্ধ, আর তা নিয়ে ওয়াল্ট ডিজনি সংস্থা থেকে ছবি দারুণ এক বিষয়। বিশ্ব বরেণ্য অীভনেতা জনি ডেপ এই বিষয়ের গল্পে ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’ সিরিজের চারটি কিস্তিতে হাজির হয়েছে জলদস্যু ‌‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে। প্রতিটি পর্বেই ছিলো চমক আর রোমাঞ্চকর অভিযানের মাদকতা। দর্শকও গিলেছেন সব গোগ্রাসে।

এবারে জনি ডেপ আসছেন ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান’র পঞ্চম কিস্তি নিয়ে। সিরিজের সিক্যুয়েল করতে করতে নতুন গল্প ও চমক খুঁজে না পেয়ে সবাই যখন ক্লান্ত তখন এই অভিনেতা বাজিমাতই করতে চলেছেন বলা চলে। নতুন সিরিজটিতে জনিকে দেখা যাবে ২৫ বছরের যুবক জলদস্যু চরিত্রে।

পরিচালক জোয়াকিম রনিং ও এস্পেন স্যান্ডারবার্গ নির্মিত এবারের পর্বটির নাম ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান টেল নো টেলস’। এটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ মে। তার আগেই প্রকাশ হলো ছবিটির তৃতীয় ট্রেলার।

এবারে ডিজনির কল্যাণে ক্ষমতাহীন জলদস্যু দেখতে পাবেন দর্শকেরা। প্রকাশিত ট্রেলারে জলদস্যুদের নেতাকে দেখা যায় ভুতুড়ে সাজে। সে তার হারানো ক্ষমতা ফিরে পেতে খুঁজে বেড়াচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে।

দেখুন ট্রেলার :

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ