1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

জীবনের প্রথম উপার্জন কী করেছিলেন শাহরুখ, প্রিয়াঙ্কা?

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১৭০ Time View

জীবনে প্রথম উপার্জন। তা যে পরিমাণ অর্থই হোক না কেন। সেই টাকা হাতে পাওয়ার আগে প্রত্যেকেরই এক পরিকল্পনা থাকে। প্রথম আয় করা এ অর্থ তিনি কোথায় ব্যয় করবেন । কাকে কী উপহার দেবেন। মা-বাবার জন্য কী কিনবেন। প্রিয় মানুষটিকে কী উপহার দেবেন। এরকম নানা পরিকল্পনা থাকে। প্রতিটি মানুষই চায় তার জীবনের প্রথম উপার্জন দিয়ে একটি স্মরণীয় কাজ করতে। তবে বলিউড তারকারা তাদের জীবনের প্রথম উপার্জন দিয়ে কী করেছিলেন, তা কি আপনি জানেন?  বলিউডের এমন চারজন তারকা তাদের জীবনের প্রথম উপার্জন কীভাবে ব্যয় করেছিলেন তা উল্লেখ করা হলো-

প্রিয়াঙ্কা চোপড়া
তার জীবনের প্রথম উপার্জন ছিল মাত্র ৫ হাজার টাকা।  অ্যাসাইনমেন্টের কাজ হিসেবে তিনি এ টাকা পেয়েছিলেন। কিন্তু তিনি তার ওই  টাকা ব্যয় করেননি। তুলে দিয়েছিলেন তার মায়ের হাতে। প্রিয়াঙ্কার ওয়ার্ডরোবের লকারে তার প্রথম উপার্জিত ওই টাকা আজও যত্ন করে রাখা আছে।

শাহরুখ খান
তিনি জীবনে প্রথম বেতন পেয়েছিলেন মাত্র ৫০ টাকা। সেই টাকা দিয়ে তিনি তার একটি ইচ্ছে পূরণ করেছিলেন। ছোটবেলা থেকেই তাজমহল দেখার ইচ্ছে ছিল তার। আর প্রথম উপার্জন দিয়ে তিনি তার তাজমহল দেখার ইচ্ছাটিই প্ররণ করলেন।

ইরফান খান  
জয়পুরের একটি স্কুলে শিক্ষকতা করে প্রথম ছাত্রপ্রতি মাত্র ২৫ টাকা করে বেতন পেতের তিনি। এই টাকা জমিয়ে প্রথম একটা সাইকেল কিনেছিলেন তিনি।

রণদীপ হুদা
তার প্রথম উপার্জন আসে গাড়ি ধোওয়ার কাজ থেকে। অস্ট্রেলিয়ায় থাকাকালীন সময়ে তিনি এ কাজ করতেন। পেতেন ৪০ ডলার। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে এক ক্যান বিয়ার কিনে খেয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ