1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

যৌথ প্রযোজনার হাফ ডজন ছবিতে শাকিব খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ১৪০ Time View

যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ছবিতে অভিনয় করে গেল বছর জন্ম হয়েছে নতুন শাকিবের! ১৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি দেখিয়েছেন নতুন ক্যারিশমা। আর সেই সাফল্যে ভর করে নিয়মনীতি মেনে আগামীতে যৌথ প্রযোজনার  আরও ছয়টি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দেশসেরা এই সুপারস্টার!

এমনটাই আভাস পাওয়া গেল শুক্রবার রাতে এফডিসিতে শাকিবের সঙ্গে আলাপ করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক জাগো ‍নিউজকে বলছিলেন, ‘তিনি কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের চারটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আরও দু’টো ছবির পাণ্ডুলিপির কাজ চলছে।’

শাকিবের ভাষ্য, ‘চুক্তিবদ্ধ চারটি ছবি আগামী চার ঈদকে টার্গেট করে নির্মাণ করা হবে। এগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি। সবগুলোর প্রি-প্রডাকশনের কাজ চলছে।’

এসব ছবিতে শাকিবের বিপরীতে থাকবেন কলকাতার প্রথমসারির নায়িকারা। এরমধ্যে রয়েছেন কোয়েল মল্লিক, মিমি, সায়ন্তিকা, নুসরাত জাহান। ছবিগুলো বানাবেন কলকাতার সুপারহিট সব নির্মাতারা। আর গান, ফাইটিংয়ে থাকবে বৈচিত্র্য।

সেই মিশনে শুরু করতে যাচ্ছেন আগামী ১৬ মার্চ থেকে। রাজিব বিশ্বাসের পরিচালনায় নতুন ছবির শুটিংয়ে যাচ্ছেন কলকাতায়। তারপর ধীরে ধীরে বাকি ছবিগুলোর কাজ করবেন।

শাকিব খান বলেন, ‘আমি যেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি;  তাই আমাকে অনেক কাজ বুঝে শুনে করতে হয়। আর যৌথ প্রযোজনার নিয়মকানুন আমার আগাগোড়া মুখস্ত। কথা দিচ্ছি আমি শুধু অভিনয় করবো না, বাংলাদেশের হয়ে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে প্রতিনিধিত্ব করবো। দেশের স্বার্থ রক্ষা করব।’

বর্তমান শাকিব খান শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবিতে কাজ করছেন। বুবলীকে নিয়ে শাকিবের এই ছবির কাজ শেষের দিকে। এছাড়া যৌথ প্রযোজনায় শুভ্রশীকে নিয়ে ‘নবাব’ ছবিতে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ