1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

সাভারে লেগুনা উল্টে হেলপার নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

সাভারে চলন্ত লেগুনার চাকা বিস্ফারিত হয়ে লেগুনার হেলপার নুরু মিয়া (২৫) নিহত হয়েছেন। রোববার সকালে সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

প্রত্যদর্শীরা জানান, সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে উলাইলের আল-মুসলিম গ্রুপের শ্রমিকদের বহন করে নিয়ে যাচ্ছিল লেগুনাটি। পথে গেন্ডা এলাকায় লেগুনাটির সামনের একটি চাকা বিস্ফোরিত হয়। এতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে সংঘর্ষে উল্টে গেলে ঘটনাস্থলেই লেগুনার হেলপার নুরু মিয়া মারা যান। আহত হন ১৫ জন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ