1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সেলফি ‍তুলে হৈ চৈ ফেলে দিলেন শাহরুখ-আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৬৬ Time View

বলিউডের জন্যে ঘটনাটি ঐতিহাসিকই বটে। ২৫ বছর ধরে একই ইন্ড্রাস্ট্রিতে রাজত্ব করছেন। কিন্তু দুজনকে আন্তরিকতার ফ্রেমে পাওয়া যায়নি কখনোই। দুজনের সম্পর্ক নিয়েও বলিউডে অনেক কানাঘুষা ও সমালোচনা।

তবে সবকিছুকে ছাপিয়ে অবশেষে যুগের জনপ্রিয় ট্রেন্ড ‌‘সেলফি’তে ধরা দিলেন বলিউড কিং শাহরুখ খান ও মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সেই সেলফি নিয়ে বলিউডে চলছে হৈ চৈ। দুই নায়কের ভক্তরা দেদারছে শেয়ার করছেন এই ছবি।

শুক্রবার মুম্বাইয়ের ব্যাবসায়ী অজয় বিজলির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের নামিদামি সকল তারকারা। আর সেখানেই ছিলেন শাহরুখ ও আমির খান। আর সেখানেই মোবাইলের সেলফি ক্যামেরার ফ্রেমবন্দি হন দুজন। পরবর্তীতে সে ছবি টুইটারে প্রকাশ করে আমিরকে ধন্যবাদ জানান শাহরুখ। ছবিতে দেখা গেছে আমির খানের মুখ ভর্তি দাড়ি।

এদিকে শোনা যাচ্ছে, আগামী বছরের কোরবানী ঈদকে মাথায় রেখে বলিউডের একজন বিখ্যাত পরিচালক শাহরুখ ও আমিরকে নিয়ে ছবি করতে যাচ্ছেন। ছবিটি হবে ইতিহাসভিত্তিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ