1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শাকিবের নায়িকা হচ্ছেন কোয়েল মল্লিক!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩০ Time View

কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় শিকারী ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। এই ছবির মাধ্যমে শাকিবের যেমন নতুন জন্ম হয়, তেমনি প্রথম ছবিতেই কলকাতার দর্শকদের কাছেও শাকিব ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

তাই শাকিবকে নিয়ে এবার নতুন বাজি ধরতে যাচ্ছে ওপারের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তাদের প্রযোজনায় নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দেশসেরা এই চিত্রনায়ক।

চলতি সপ্তাহেই ছবিতে অভিনয় করার ব্যাপারটি চূড়ান্ত করেছেন শাকিব। সে কারণে এক ঝটিকা সফর শেষে দেশে ফিরেছেন।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে যৌথ প্রযোজনায় নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। তবে এখন চুক্তিপত্রে স্বাক্ষর করিনি। ছবিটির শুটিং শুরু হবে ১৫ মার্চ থেকে। ছবিটি পরিচালনা করবেন রাজিব বিশ্বাস।

ছবির নাম এবং নায়িকা কে থাকছেন? এ ব্যাপারে এখনই কিছু বলতে নারাজ শাকিব খান। শুধু বললেন, সময়মতো সবাই জানতে পারবেন। এখনও যেহেতু চুক্তি স্বাক্ষর করিনি; তাই কিছুই বলতে চাচ্ছি না। বিষয়টি টপ সিক্রেট।

এদিকে একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, এ ছবির প্রাথমিক নাম ‘বিদ্রোহী’ রাখা হলেও নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ছবিতে শাকিবের বিপরীতে থাকবেন কোয়েল মল্লিক। এছাড়া উঠে এসেছে নুসরাত এবং মিমির নাম।

আরো জানা গেছে, ভেঙ্কটেশ ফিল্মসের হয়ে আরো কয়েকটি ছবিতে কাজ করবেন শাকিব। সেসব ছবিতেও তার বিপরীতে ঘুরেফিরে আসছে নুসরাত ও মিমির নাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ