1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

বায়ু দূষণের প্রভাবে দিল্লিতে প্রতিদিন ৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৩ Time View

ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে প্রতিদিন আটজনের মৃত্যু হচ্ছে। মঙ্গলবার একটি গবেষণাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

প্রতি বছর দিল্লিতে বায়ু দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

বোস্টন ভিত্তিক একটি সংস্থার ২০১০ সালের একটি রিপোর্ট অনুযায়ী, প্রতিবছর বায়ু দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন রোগে কমপক্ষে ৩ হাজার মানুষ অকালে প্রাণ হারাচ্ছে।

উচ্চমাত্রার শ্বাসযন্ত্রের ব্যাধি লক্ষণের ওপর ভিত্তি করে দ্য ওয়ার্ল্ড অ্যালার্জি অরগ্যানাইজেশনের ২০১৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর দিল্লির চাদনী চকে বসবাসকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৬ শতাংশের মধ্যেই উচ্চমাত্রার শ্বাসযন্ত্রের ব্যাধির লক্ষণ রয়েছে।

এছাড়া দিল্লির মায়াপুরিতে ৫৯ শতাংশ এবং দিল্লির সারোজিনি নগরে ৪৬ শতাংশের মধ্যেই উচ্চমাত্রার শ্বাসযন্ত্রের ব্যাধির লক্ষণ রয়েছে।

দিল্লিতে দিন দিন বায়ু দূষণের পরিমান বেড়েই চলেছে। কারখানা, প্রতিষ্ঠান এবং যানবাহন পরিবেশকে দূষিত করছে।

এর আগে গত মাসে শীর্ষ আদালত সতর্ক করে জানিয়েছিল, বায়ু দূষণ খুবই মারাত্মক সমস্যা হয়ে উঠেছে। এর সমাধান খুবই জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ