1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

সীমান্তে সতর্ক তল্লাশির আহ্বান ট্রাম্পের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের অত্যন্ত সতর্কভাবে তল্লাশির জন্য সীমান্তের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পরপরই এমন আহ্বান জানালেন তিনি। খবর বিবিসির।

সাতটি মুসলিম দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়কে ঘিরে মার্কিন বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্টের যে মুখোমুখি অবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেছেন, মার্কিন সীমান্তকে সুরক্ষিত করার কাজটিকে অনেক বেশি কঠিন করে তুলছে মার্কিন আদালত।

এই অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের তল্লাশির ক্ষেত্রে সীমান্তের কর্মকর্তাদের অত্যন্ত সতর্ক থাকার তাগিদ দিয়েছেন ট্রাম্প।

সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা আদালতের নির্দেশে স্থগিত হওয়ার পর তার বিরুদ্ধে আবারও ট্রাম্পের পক্ষ থেকে আপিল করা হলে তাও খারিজ করে দেয় দেশটির একটি স্থানীয় আদালত।

বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্টের এই অভূতপূর্ব দ্বন্দ্বের ধারাবাহিকতার মধ্যেই সীমান্তে সতর্কতা বাড়ানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, বিশ্বাস করতে পারছি না একজন বিচারক আমাদের দেশকে এভাবে বিপদের ঝুঁকিতে ঠেলে দিতে পারেন। যদি কিছু ঘটে যায় তাহলে তাকে এবং বিচার ব্যবস্থাকে দোষারোপ করতে হবে। যদি যুক্তরাষ্ট্রের কিছু হয় তাহলে বিচারকরা এবং দেশের বিচার ব্যবস্থাই এর জন্য দায়ী থাকবে।

রোববার আদালত আপিলের ওপরে স্থগিতাদেশ দেয়ার ফলে ইরাক, সিরিয়া, ইরান, সোমালিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেনের বৈধ ভিসা আছে এমন অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ