1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

৮৬ স্ত্রী রেখে ধর্ম প্রচারকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১০৮ Time View

বিয়ে করেছিলেন মোহামেদ বেলো আবু বাকের নামে নাইজেরিয়ার এক মুসলিম ধর্ম প্রচারক। তিনি বাবা মাসাবা নামেও পরিচিত ছিলেন। শনিবার নাইজেরিয়ার মধ্যাঞ্চলে নিজের বাড়িতেই ৯৩ বছর বয়সে মারা গেছেন এই ধর্ম প্রচারক। খবর বিবিসির।

রোববার তার জানাজায় মানুষের ঢল নেমেছিল। নাইজেরিয়ার ডেইলি ট্রাস্ট সংবাদপত্র বলছে, ২০০৮ সালেই বাবা মাসাবার অন্তত ৮৬ জন স্ত্রী ছিল। আর তখন তিনি সংবাদমাধ্যমের মনোযোগের কেন্দ্রে ছিলেন।

খবরে এও জানানো হয়, মৃত্যুর সময় বাবা মাসাবার স্ত্রীর সংখ্যা বেড়ে ১৩০য়ে পৌঁছেছিল। তাদের মধ্যে কয়েকজন গর্ভবতী।

২০০৮ সালে বিবিসির এক খবরে জানানো হয়, আবু বাকেরের মোট ১৭০ জন ছেলেমেয়ে আছে। তবে ডেইলি ট্রাস্টের মতে, মৃত্যুকালে তিনি ২০৩ জন সন্তানকে রেখে গেছেন।

২০০৮ সালে বিবিসি আবু বাকেরের কয়েকজন স্ত্রীর সঙ্গে কথা বলেছিল। তারা প্রায় সবাই বলেছিলেন, অসুস্থ হয়ে নিরাময়ের আশায় তারা আবু বাকেরের কাছে গিয়েছিলেন। আর তিনি তাদের সারিয়েও তুলেছিলেন। এর পরেই আবু বাকেরের সঙ্গে তাদরে বিয়ে হয়।

বাবা মাসাবা বেঁচে থাকা অবস্থায় বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘আমি কখনো আমার স্ত্রীদের খুঁজতে যাই না। ওরাই নিজে থেকে আমার কাছে আসে।’

শতাধিক স্ত্রী প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলে বসেন, ‘আমি বরং বলব আল্লাই আমাকে বলেন তাদের বিয়ে করতে, আর আমি শুধু বিয়ে করে তার নির্দেশই পালন করি।’

তার স্ত্রী জানিয়াত মোহামেদ বেলো ২০০৮ বিবিসেকে দেয়া এক সাক্ষাতকারে জানান, তার চেয়ে বয়সে অনেক বড় একজন ব্যক্তিকে বিয়ে করতে তিনি মোটেও রাজি ছিলেন না। কিন্তু বাবা মাসাবা তখন বলেছিলেন, সেটা সরাসরি আল্লার নির্দেশ! আর এ কারণেই তিনি বাবা মাসাবাকে বিয়ে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ