1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

‘প্রিয়াংকার চেয়ে বেশি সুন্দরী বিজেপিতে আছেন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ১৫৭ Time View

প্রিয়াংকার চেয়ে বেশি সুন্দরী বিজেপিতেই আছেন। প্রিয়াংকা গান্ধী সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার।

আসন্ন বিধানসভা নির্বাচনে প্রিয়াংকাকে তারকা-প্রচারক করেছে কংগ্রেস। কাটিয়ারকে প্রশ্ন করা হয়েছিল এ বিষয়ে তার মতামত কি? উত্তরে কাটিয়ার বলেন, ‘প্রিয়ঙ্কা আর এমন কী সুন্দরী? প্রিয়ঙ্কার চেয়ে অনেক বড় বড় সুন্দরী বিজেপিতে আছেন। অনেক তারকাও আছেন। স্মৃতি ইরানি তো ভাল বক্তা আবার সুন্দরীও।’

এ বিষয়ে কাটিয়ার ক্ষমা চাননি। বরং তার দাবি, তিনি যা বলেছেন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরেই বলেছেন।

তবে সরাসরি এমন ব্যক্তিগত আক্রমণের মুখে পড়ে প্রিয়াংকা বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছেন। তার মতে, নারীদের প্রতি বিজেপির মনোভাবটা যে কী, সেটাই প্রকাশ করে দিয়েছেন কাটিয়ার।

তিনি আরো বলেন, ‘কাটিয়ার যদি আমার সাহসী, শক্তিশালী নারী সহকর্মীদের মধ্যে এর বেশি কিছু খুঁজে না পান, তা হলে তিনি আমাকে আরও বেশি হাসির সুযোগ করে দেবেন।’

তবে এ নিয়ে রীতিমতো ক্রোধ প্রকাশ করেছেন প্রিয়াংকার স্বামী রবার্ট ভাদ্র। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘এমন জঘন্য, নারীবিদ্বেষী কথা শুনে আমি হতভম্ব। নারীকে পণ্যবস্তু হিসেবে না দেখে সমান অধিকার আর সম্মান দেওয়াটা আমাদের সবার কর্তব্য। সামাজিকভাবে আমাদের একটা বদল আনতেই হবে।’ বিনয়কে রাজনৈতিক ভাবে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তুলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ