1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্য করবে না সৌদি শূরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ৮৩ Time View

প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্য করবে না সৌদি শূরা। প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্য নিয়ে একটি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন শূরার সদস্যরা।

সৌদির অর্থমন্ত্রী রোববার এক বিবৃতিতে ঘোষণা করেছেন, দেশের বাইরে প্রবাসী রেমিটেন্সের ওপর কোনো ফি ধার্য করা হবে না।

অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটবার্তায় জানানো হয়েছে, সৌদি সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মুদ্রা প্রবাহের অবাধ নীতিতে বিশ্বাসী।

জেনারেল অডিটিং ব্যুরোর (জিএবি) সাবেক প্রধান হুসাম আল-আনকারি প্রবাসী রেমিটেন্সের ওপর প্রস্তাবনা পেশ করেছিলেন। এই প্রস্তাবনা অনুমোদন করে শূরার আর্থিক কমিটি।

আনকারির দাবি, এই প্রস্তাবনা সৌদিতে বসবাসকারী প্রবাসীদের উপার্জিত অর্থ খরচ করতে উৎসাহিত করবে। প্রস্তাবনার আওতায় সংগৃহীত ফি সৌদি অ্যারাবিয়ান মনিটারি অথোরিটির (সামা) ফান্ডে জমা করা হবে।

কিন্তু পরে অর্থমন্ত্রীর ঘোষণাকে অনুসরণ করেই সৌদি শূরাও প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্যের বিষয়টি বাতিল করে দিয়েছে।

প্রবাসী রেমিটেন্সের ওপর ফি ধার্যের জন্য শূরা সদস্যদের মধ্যে ভোট গ্রহণ করা হয়। এতে ৭৩ শতাংশ সদস্যই এই প্রস্তাবনার বিপক্ষে ভোট দিয়েছেন।

মঙ্গলবার ৮৬ জন শূরা সদস্য ওই প্রস্তাবনার বিপক্ষে এবং ৩৩ জন সদস্য প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছেন।

শূরা সদস্যদের অনেকের মতেই এই প্রস্তাবনার ফলে প্রবাসীদের কাছে ভুল বার্তা পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ