1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ১৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ৯৫ Time View

সোমালিয়ার রাজধানী মোগাদেসুতে একটি জনপ্রিয় হোটেলে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। জঙ্গিরা ওই হোটেলটি লক্ষ্য করে বন্দুক এবং বোমা হামলা চালিয়েছে।

বুধবার সকালে এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী দায়াহ হোটেলের সামনে একটি গাড়িবোমা হামলা চালায়। ওই হোটেলটি কেন্দ্রীয় মোগাদেসুর পার্লামেন্ট ভবনের কাছেই অবস্থিত।

হোটেলের সামনে দু’বার ভয়াবহ গাড়িবোমা হামলা চালানো হয়। একই সঙ্গে হামলাকারীরা হোটেলের ভেতরে গুলি ছোড়ে।

রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তা মেজর মোহাম্মদ আহমেদ জানিয়েছেন, মোগাদেসুর দায়াহ হোটেলে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

প্রথম বিস্ফোরণের পরপরই সেখানকার খবর জানতে বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে ছুটে যান। এদের মধ্যে বেশ কয়েকজন হামলায় আহত হয়েছেন। হামলায় হোটেলের আশেপাশের বেশ কিছু বাড়ি-ঘর এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ