1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

দাউদ ইব্রাহিমকে ধরতে মরিয়া ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭
  • ৭৯ Time View

১৯৯৩ সালে ভারতের মুম্বাই শহরে ভয়াবহ হামলার মূল হোতা দাউদ ইব্রাহিমকে ধরতে মরিয়া হয়ে উঠেছে ভারত। এদিকে, দাউদের প্রায় ১৫ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আবু ধাবির সাহায্য নিয়ে দাউদকে চাপে ফেলতে গত এক বছর ধরে চেষ্টা করছে মোদি সরকার। আবু ধাবির যুবরাজ শেখ মুহাম্মদ বিন জাভেদ আল নহিয়ান নয়াদিল্লিতে সফর করছেন।

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার একান্ত বৈঠকে দাউদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, বিষয়টি গোপন রাখা হচ্ছে। এখনি কোনো ঘোষণা দিয়ে দাউদকে সতর্ক করা ঠিক হবে না।

করাচির এরিয়া-৫ ডিফেন্স হাউজিং অঞ্চলের কড়া নিরাপত্তায় ঘেরা বাংলোয় রয়েছেন দাউদ। তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের মতে, ইসলামাবাদ আগের মত এই মাফিয়া ডনকে প্রশ্রয় দিচ্ছে না।

আবু ধাবিতে একাধিক বিলাসবহুল ভিলা, নাইট ক্লাব, ক্যাসিনো, হোটেল এবং নাইট ক্লাবের মালিক দাউদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ