1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিউটির সঙ্গে ফোক গানে রিজভী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ১৮৪ Time View

ক্লোজআপ ওয়ান খ্যাত তারকা শিল্পী বিউটি। লালন ও বাউল ঘরানার গানে তিনি আলাদা জনপ্রিয়তা পেয়েছেন। আজকাল নিয়মিত খুব একটা গান করতে দেখা যায় না তাকে। হুট হাট হাজির হন গান নিয়ে।

তেমনি নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন বিউটি। এবার গাইলেন লোক সংগীত। ‘নিশি দেখো’ শিরোনামের গানটিতে বিউটির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী এমএইচ রিজভী।

লুৎফর হাসানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। এর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সম্প্রতি রাজধানীর শান্তিনগরস্থ একটি  স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে।

‘নিশি দেখো ভোর হয়ে যায় তোমায় ভাবিয়া, তুমি বন্ধু রইলা কোথায় আমায় ছাড়িয়া’- এমন চমৎকার কথামালার এ গানটিতে কণ্ঠ দেয়া প্রসঙ্গে বিউটি বলেন, ‘অনেক সুন্দর কথায় সাজানো মাটির সুরের একটি গান। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

গান নিয়ে এমএইচ রিজভী বলেন, ‘এই ধরনের গানের সুরে প্রাণের স্পন্দন থাকে। অনেক যত্ন নিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি সব শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে।’

আসছে ভালোবাসা দিবসে গানটি প্রকাশ পাবে রিজভীর প্রথম দ্বৈত অ্যালবামে। এই অ্যালবামে থাকবে তিনটি গান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ